শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৈনিক ‘আমাদের অর্থনীতি’ এবং আসলামুল হক এমপি

নাঈমুল ইসলাম খান: [১] আসলামুল হক এমপি ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[২] তিনি তিন কন্যার জনক, আমিও তিন কন্যার পিতা। আসলামুল হক বয়সে আমার দুই তিন বছরের ছোট এবং তার তিন কন্যা আমার তিন মেয়ের প্রায় সমবয়সী।

[৩] আমাদের দুজনেরই তিন কন্যা, এটি আমাদের সম্পর্কে অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলেছিলো। আমরা খুবই ঘনিষ্ঠ হয়েছিলাম।

[৪] তবে আমার সংবাদপত্র জীবনেও তার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিলো। তিনি ২০১২ সালের শেষ দিক থেকে ২০১৪ সালের শুরু পর্যন্ত দৈনিক ‘আমাদের অর্থনীতি’র সাথে যুক্ত ছিলেন।

[৫] আসলামুল হকের সাথে আমার এই যুক্ততা দীর্ঘস্থায়ী হয়নি, ব্যবসায়িকভাবে সফল হয়নি ফলে সংবাদপত্র নিয়ে তার আগ্রহ বেশিদূর এগোয়নি তাছাড়া সেসময় তিনি আর্থিক বিষয়ে বড় বিপদে পড়েন, দুর্নীতি দমন কমিশনেও দীর্ঘদিন দৌঁড়ঝাপ করতে হয়।

[৬] ঘনিষ্ঠতার সময়গুলিতে বেশকিছু আনন্দ ও সুখস্মৃতি রয়েছে আমাদের। দৈনিক ‘আমাদের অর্থনীতি’র দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিলেও ব্যক্তিগত সম্পর্ক তারপরও নষ্ট হয়নি।

[৭] আসলামুল হকের স্ত্রী ও তিন কন্যার জন্য আমরা সকলে দোয়া করি, তারা যেন এই শোক দ্রুত সামলে উঠতে পারেন। প্রয়াত আসলামুল হকের জন্যও আমাদের দোয়া। পরম করুণাময় আল্লাহ যেন তার গুনাহ মাফ করে তাকে বেহেশত নসিব করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়