শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন ডিজাইনের কাজ সম্পন্ন হলেই কালুরঘাট সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হবে

এম.ইউছুপ রেজা : [২] বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বাংলাদেশ রেলওয়ের সচিব সেলিম রেজা ও মহাপরিচালক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদার-এর সাথে সাক্ষাৎ করছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।

[৩] রোববার (৪ এপ্রিল) দুপুরে স্বাক্ষাতকালে বাংলাদেশ রেলওয়ের সচিব সেলিম রেজা বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাক্সিক্ষত কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি বাস্তবে রূপ পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নতুন কালুরঘাট সেতু নির্মাণ করে দেবে রেলওয়ে কর্তৃপক্ষ।

[৪] নতুন কালুরঘাট সেতুর নকশা তৈরির কাজ শেষ হলেই সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন। এই সেতু নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে এবং কক্সবাজারের সাথে রেল যোগাযোগও সম্পন্ন হবে।

[৫] সরকার চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক এবং কালুরঘাট সেতু নির্মাণের বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

[৬] তিনি আশা প্রকাশ করেন সব কিছু ঠিক থাকলে অতি শীগ্রই কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়