শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ’র পরিচালক পদে নির্বাচন আজ, স্বাস্থ্যবিধি রক্ষায় ভোটগ্রহণের সময় বেড়েছে

শরীফ শাওন: [২] নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত জানান, করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি রক্ষায় সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সময় ছিলো সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত।

[৩] তিনি বলেন, জনসমাগম এড়াতে ভোটারদের কয়েক ভাগে বিভক্ত করে ভোটদানের সময় নির্ধারণ করা হয়েছে। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাপক যন্ত্র রাখা হচ্ছে। সরকারের ১৮ দফা নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভোটগ্রহণ চলবে। ফলাফল দ্রুত প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

[৪] বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদে প্রতিদন্দ্বিতা করছেন সম্মিলিত পরিষদ এবং ফোরাম দুই প্যানেলের ৭০ প্রার্থী। প্রায় দুই হাজার সদস্যের মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৮৫৩ এবং চট্টগ্রাম অঞ্চলে ৪৬১ পোশাক কারখানা মালিক ভোট দেবেন। ঢাকায় হোটেল র‌্যাডিসন ব্লু এবং চট্টগ্রামে বিজিএমইএ এর নিজস্ব আঞ্চলিক কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হবে। বিজয়ী পরিচালকরা নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়