শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কড়াইল বস্তিতে স্ত্রী-সন্তানকে হত্যায় স্বামী রুবেল গ্রেপ্তার

মাসুদ আলম: [২] শনিবার রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকার কাঁচামালের আড়ৎ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

[৩] র‌্যাব জানায়, গত ২৩ মার্চ কড়াইল বৌ বাজার ঝিলপাড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে হাসি খাতুন (২৪) ও তার সন্তান নীরবকে (৫) স্বামী রুবেল নির্মমভাবে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে পালিয়ে যায়। রুবেল রাজমিস্ত্রির কাজ করেন। ৭ বছর আগে হাসিকে বিয়ের করেন রুবেল।

[৪] র‌্যাব আরও জানায়, পাঁচ মাস আগে রুবেল স্ত্রী-সন্তান নিয়ে কুমিল্লা জেলার ইলাসপুর এলাকায় গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। পারিবারিক কলহের জের ধরে প্রায়ই রুবেল হাসিকে নির্যাতন ও অত্যাচার করতেন। নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে গত ১৯ মার্চ তাদের সন্তানকে নিয়ে বাবার বাড়ি বনানী থানার কড়াইল বৌ বাজার এলাকায় চলে আসে।

[৫] র‌্যাব জানায়, পরবর্তী সময়ে রুবেল গত ২২ মার্চ ভিকটিমকে নিজ বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কড়াইল এলাকায় ভিকটিমের বাবার বাড়িতে আসে। ভিকটিম তার স্বামীর সঙ্গে যেতে না চাইলে ২৩ মার্চ রাত ২টায় গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঝিলের পাড় এলাকায় মরদেহ ফেলে রাখে। ওইদিন সকাল ৬টায় রুবেল একমাত্র সন্তান নীরবকে গলা চেপে হত্যা করে হাসির মরদেহের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়