শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই মেলায় এসেছে সাংবাদিক ইমরুল কায়েসের ‘বিখ্যাতদের অজানা কথা’ বই

নিজস্ব প্রতিবেদক: যুগে যুগে পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। তারা কর্ম, গুণ, নৈপুণ্য এবং ক্ষেত্রবিশেষে কৌশল দিয়ে খ্যাতি অর্জন করেছেন, বিখ্যাত হয়েছেন কিংবা নিজের নামকে জগৎজোড়া বিস্তৃত করতে সমর্থ হয়েছেন, সাধারণের তুলনায় তারা হয়েছেন অসাধারণ। যশ, খ্যাতির কারনে সাধারণে আর অসাধারণে পার্থক্যের কারণেই সাধারণরা সবসময় অসাধারণদের সম্পর্কে জানতে উদগ্রীব। এই অসাধারণ তথা বিশ্ববিখ্যাত হয়ে ওঠা মানুষদের সবাই যে সবসময় ইতিবাচক ছিলেন বা ইতিবাচক কর্মকান্ড করেছেন তা কিন্তু নয়। অনেক অসাধারণ তথা বিখ্যাত ব্যক্তির জীবনেই নানা অজানা-অন্ধকার দিক আছে যা আমরা সাধারণরা জানি না। তবে জানার কৌতূহল আছে। কেউ কেউ নিজের সুকর্ম দিয়ে বিশ্ব-বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। কেউ আবার বিখ্যাতের তকমা লাগিয়ে করেছেন নানা বিতর্কিত কর্মকান্ড। তাদের সবার শীর্ষে ওঠার পেছনের গল্প আমরা জানি না। তেমনি কিছু জগদ্বিখ্যাত এবং জগৎজোড়া নাম কামানো মানুষের জীবনের নানা অজানা দিক, অজানা গল্প ‘বিখ্যাতদের অজানা কথা’ বইতে তুলে ধরা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জোসেফ স্ট্যালিন, মার্টিন লুথার কিং, রাজা ষোড়শ লুই, আব্রাহাম লিংকনসহ অনেকে। বইটি কোন ব্যক্তিকে ছোট করার মানসিকতায় নয়, বিখ্যাতদের সম্পর্কে পাঠকের জানার কৌতুহল মেটাতেই যে লেখক প্রয়াস চালিয়েছেন তা বোঝা যায়। বইটিতে উঠে আসা ব্যক্তিদের গল্পগুলো পড়ার মাধ্যমে নানা বিষয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন পাঠক।

এবারের বই মেলা উপলক্ষে বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান কারুবাক। মেলার ৮৬ নাম্বার স্টলে ‘বিখ্যাতদের অজানা কথা’ বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে ‘বিখ্যাতদের অজানা কথা’ বই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়