শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ বিমানের এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার গ্রেপ্তার

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার প্রায় ৭০ লাখ টাকা সমমূল্যের ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আটক কর্মচারী হলেন- ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের (নম্বর বিজি ৫০৪৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এবং নজরদারী করতে থাকেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটে রামেজিংকালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে সীটের হাতলে স্বর্ণ থাকার বিষয়টি জানান। এরপর ঝন্টু বর্মণের দেয়া তথ্যে ২১সি নম্বর সীটের হাতলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা।

ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, উদ্ধার স্বর্ণবারগুলো রাষ্ট্রীয় গুদামে জমা করা হয়েছে। এছাড়া স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক বিমানকর্মীকে থানায় সোপর্দ করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়