শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাহিমের গতিঝড়ে ২৬ রানে অল আউট প্রতিপক্ষ; ২১১ রানের বিশাল জয়

রাহুল রাজ: [২]বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটে শুভ সূচনা করেছে বরেন্দ্র নর্থজোন। শুক্রবার ২ এপ্রিলের ম্যাচে চন্দ্রদ্বীপ সাউথজোনকে মাত্র ২৬ রানে অলআউট করে ২১১ রানের বড় ব্যবধানে জিতেছে দলটি। জয়ী দলের ফাহিম হাবিব একাই নেন ৬ উইকেট।

[৩]বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থজোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। তার ১০৬ বলের ইনিংসটি ৭ বাউন্ডারিতে সাজানো।

[৪]এছাড়া মিসবাহ আহমেদ ৩৮ রানে অপরাজিত ছিলেন। জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬ রান করেন। চন্দ্রদ্বীপ বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কাজী আল আমিন এক উইকেট নেন।

[৫]এরপর ২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিম হাবিবের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা।

[৬]শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলে অলআউট হয় চন্দ্রদ্বীপ সাউথজোন। ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেছেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। বরেন্দ্র নর্থজোনের বোলারদের মধ্যে একাই ৬ উইকেট নিয়েছেন ফাহিম হাবিব। ৫ ওভারে ১৪ রান খরচ করেন এ পেসার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফাহিম হাবিবের হাতে। বাকি তিনটি উইকেট নিয়েছেন সজিব আহমেদ।

[৭]এদিকে ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

[৮]উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।

  • সর্বশেষ