শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ রঙের ডিম পাড়ে যে মুরগি

ডেস্ক রিপোর্ট: একটি মুরগি হরেক রঙের ডিম পাড়ে, এমনটা আমাদের কাছে অবিশ্বাস্য। কারণ আমরা সাদা ও বাদামি রঙের ডিম দেখেই অভ্যস্ত। খানিকটা অদ্ভুত মনে হলেও সত্য, ১২ রঙের ডিম পাড়ে ‘ইস্টার এগার্স’ নামের এক প্রজাতি।

ডিমগুলো দেখে মনে হয় যে সাধারণ ডিমে রং করে এমন বাহারি রূপ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবেই সাদা, বাদামি, হাল্কা নীল, হাল্কা গোলাপী ও ফিকে সবুজ রঙের ডিম পারে মুরগিগুলো।

আমেরিকার বিশেষ প্রজাতির ইস্টার এগার্স একই সঙ্গে নানা রঙের ডিম পাড়ে। নানা রঙের ডিম পেতে কোনোরকম ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় না তাদের। এরা শংকর প্রজাতিরও নয়।

ইস্টার এগার্স ছাড়াও নানা রঙের ডিম পাড়ে আরও বেশ কয়েকটি প্রজাতির মুরগি। এর মধ্যে রয়েছে চিলির শঙ্কর প্রজাতির অ্যারোকানাস মুরগি, ব্রিটেনের ক্রিম লেগবার মুরগি (এটিও শংকর প্রজাতির) বা ফ্রান্সের মারানস প্রজাতির মুরগি।

অ্যারোকানাস প্রজাতির মুরগির ডিমের রং হালকা নিচ বা আকাশি। এই মুরগির কানের ঠিক দুই পাশে অদ্ভুত ধরনের পালক রয়েছে যা এদের আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্লাইমাউথ রক, লেগহর্ন, ক্যাম্বার্স প্রজাতির মুরগির মিলনে সৃষ্টি হয় ক্রিম লেগবার প্রজাতির মুরগি। হালকা নীল বা ফিকে সবুজ রঙের ডিম পাড়ে এই মুরগি।

ফ্রান্সের মারানস প্রজাতির মুরগির ডিমের রং গাঢ় বাদামি বা লালচে বাদামি। এই সব বাহারি রঙের ডিম দেখলে ইস্টারের কথাই মনে পড়ে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়