শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মহামারিতে রোজা রাখা সম্পূর্ণ নিরাপদ: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে পুরো পৃথিবী স্তব্ধ। করোনার মাঝেই গেল বছর রমজান মাস পালন করেছে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। আবারও আসছে রমজান মাস। এদিকে নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাজ্যে রমজানের উপবাসের ফলে মুসলিমদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি পায়নি । বৃহস্পতিবার বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক পিয়ার-রিভিউড সাময়িকী গ্লোবাল হেলথে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, গত বছর পবিত্র রমজান পালনকারী ব্রিটেনের মুসলিমদের করোনাভাইরাস সংক্রমণে বেশি মৃত্যু হয়েছে; এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যেক বছর বিশ্বের কোটি কোটি মুসলিম পবিত্র রমজান মাস পালন করেন। এ সময় ইসলামের বিধান অনুযায়ী— তারা সেহরি থেকে ইফতারের পূর্ব পর্যন্ত কোনো ধরনের খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম বসবাস করেন; যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ এবং তাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

প্রতিবেদনে বলা হয় করোনাভাইরাসে মৃত্যুর ওপর রমজান মাসের আনুষ্ঠানিকতা পালনের ক্ষতিকর প্রভাব নেই। ইংল্যান্ডের এক ডজনের বেশি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত করোনায় মৃত্যুর ডাটা বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ শতাংশ।

গবেষকরা দেখেছেন, ইংল্যান্ডের এই এলাকাগুলোতে রমজান শুরু হওয়ার পর করোনায় মৃত্যুর হার ধারাবাহিকভাবে কমে যায়। এছাড়া মৃত্যুর হার কমে যাওয়ার এই গতি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকে। গবেষকরা বলেছেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রমজান মাস পালনের কারণে করোনার ক্ষতিকর কোনো প্রভাব দেখা যায়নি। গবেষণা সহকারী সালমান ওয়াকার জানান, করোনাভাইরাস মহামারির ওপর রমজানের ক্ষতিকর প্রভাবের আলামত পাওয়া যায়নি।সূত্রঃ আল জাজিরা

  • সর্বশেষ