শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:০৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে ছাত্রদের মিছিল

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

ভারতের দিল্লিতে অবস্থিতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হোস্টেলের সামনে গত সোমবার হোলির দিন এ ঘটনা ঘটে। ওই দিন হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল করেন একদল ছাত্র। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

এরই মধ্যে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। জেন্ডার সেনসিটাইজেশন কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা পাঠিয়ে দিয়েছে ইন্টারনাল কম্প্লেইন্টস কমিটির কাছে।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। গত বছর বর্ধিত হোস্টেল ফির বিরুদ্ধে প্রতিবাদে কার্যত উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি এবিভিপি’র বিরুদ্ধে শিক্ষার্থীদের হামলার অভিযোগও তুলেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সংসদ। মাথায় আঘাত পেয়েছিলেন ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র সমালোচনা হয়েছিল। সূত্র : সংবাদ প্রতিদিন

 

  • সর্বশেষ