শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডি স্প্রে’কে ‘বোমা’ বলে ব্যাংক লুটের চেষ্টা!

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের ইপিজেড বন্দরটিলা এলাকায় বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা দাবির অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। ২ ঘণ্টা চেষ্টায় পুলিশ তাকে নিবৃত্ত করে। বুধবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। সময় টিভি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার অলক কুমার বিশ্বাস জানায়, তারেকুল ইসলাম নামের এই তরুণ বিকেল ৩টায় ট্রাস্ট ব্যাংক বন্দরটিলা শাখায় ঢুকে। দেড় ঘণ্টা ব্যাংকে অবস্থানের পর গ্রাহক কমে গেলে সে ব্যাংক কর্মকর্তাদের কাছে তার কাছে বোমা আছে, ২০ লাখ টাকা দেয়া না হলে বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দিবে।

তিনি জানান, প্রথমে ব্যাংক কর্মকর্তারা তার সাথে আলাপ করে, পরবর্তীতে পুলিশ তাদের সাথে যোগ দেয়। সাড়ে ৫টার পর পুলিশ তাকে কৌশলে আটক করতে সমর্থ হয়। এসময় তার কাছে বোমার রিমোট হিসাবে দাবি করা একটি মিনি বডি স্প্রে এবং একটি মোবাইল সিম জব্দ করে। তারেকুল ইসলাম নামের ওই তরুণকে বতমানে ইপিজেড থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া জানান, তারেকুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। ৮ম শ্রেণি পর্যন্ত পড়া এই তরুণ ২০১৯ সালে চাকুরির সন্ধানে কাতার গিয়েছিল। ৩/৪ মাস আগে সে দেশে ফিরে আসে। আর্থিক অনটনের কারণে টাকা পাওয়ার আশায় সে ব্যাংকে গিয়ে হুমকি দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ইপিজেড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়