শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাল্টিমোরে জনসন এন্ড জনসনের দেড় কোটি টিকা তৈরির সময় উপাদান মিশ্রণ ত্রুটিতে বিনষ্ট

রাশিদুল ইসলাম : [২] এধরনের দুর্ঘটনার পর টিকার শিপমেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। জনসান এন্ড জনসনের একটি টিকা কোভিড সংক্রমণ রোধ করতে পারলেও দুর্ঘটনায় এধরনের টিকা সরবরাহ হোঁচট খেল। আরটি

[৩] বাল্টিমোর প্লান্টে ভুল উপাদান টিকা উৎপাদনে ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে কয়েক সপ্তাহ আগে এ দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক নয় মানুষের ত্রুটির কারণেই টিকা তৈরির সময় ভুল উপাদান ব্যবহার করা হয়।

[৪] এর আগে জনসন এন্ড জনসনের টিকা তৈরি করা হয়েছিল নেদারল্যান্ডের একটি প্লান্টে। বাল্টিমোর প্লান্ট থেকে আগামী মাসে কয়েক কোটি টিকা সরবরাহর হওয়ার কথা থাকলেও এ ত্রুটির পর সেখানকার টিকা তৈরি পদ্ধতি মাননিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের অধীনে চলে গেল।

[৫] জনসন এন্ড জনসন বলছে ভবিষ্যতে এধরনের ভুল এড়াতে জরুরিভিত্তিতে বায়ো সলিউশন ব্যবস্থায় তদারকি ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হচ্ছে।

[৬] আগামী মে মাসের মধ্যে প্রত্যেক মার্কিন নাগরিকদের জন্যে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট বাইডেন জরুরি ভিত্তিতে টিকা তৈরির আহবান জানিয়েছিলেন। জনসন এন্ড জনসন টিকা নষ্ট হলেও সার্বিক ভ্যাকসিন তৈরি ও সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে মার্কিন স্বাস্থ্যকর্মকর্তারা আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়