শিরোনাম
◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একা থাকার উপকারিতা

ডেস্ক রিপোর্ট: সব সময় মানুষের ভেতর থাকতে চান অনেকে। একা থাকা অনেকের কাছেই বেশ কষ্টের বিষয়। একা থাকলে হতাশা পেয়ে বসে অনেককে। তবে বিশেষজ্ঞরা বলেন, মাঝে মাঝে একা হয়ে যাওয়া, নিজেকে সময় দিয়ে-নিজেকে নিয়ে ভাবার সুযোগ নেওয়া উচিত। বাংলানিউজ২৪

একা থাকারও রয়েছে বেশ কিছু ভালো দিক। যেমন-

**গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে কিছুটা সময়ের জন্য একা হয়ে যাওয়াই ভালো। এক গবেষণায় দেখা গেছে, আমরা যেটুকু সময় একা থাকি সেসময় আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে

**মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে দিনের একটা অংশ একা থাকুন

**অনেক কাজ নিয়েই আমাদের কিছুটা ভাবতে হয় ভুল-ঠিক বিচারের জন্য সময় প্রয়োজন। আর সে সময়টি একা থাকতে পারলেই বেশি ভালো ফলাফল পাওয়া সম্ভব

**যারা একা থাকেন, তারাও একাকীত্বে না ভুগে সময়টা উপভোগ করুন। আর এজন্য কিছুটা সময় নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন যেকোনো জায়গায়

**নিজের জন্য রান্না করুন-শপিং করার জন্যও অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। ঘুরে ঘুরে সাধ্যমতো নিজের পছন্দের কেনাকাটা করুন

**কাজকে ভালোবাসুন। ব্যস্ত থাকলে সময় যেমন দ্রুত পার হয়। তেমনি জীবনের এই গতি আমাদের উন্নতির শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে।

একা থাকা মানে সবার সঙ্গে বা সব কিছু থেকে বিছিন্নতা নয়। সুযোগ পেলেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়