শিরোনাম
◈ ঢাকাসহ সারা দেশকে টোকিওর মতো পরিচ্ছন্ন গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১০:৫৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক: আগামী ১১ এপ্রিল থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ( ৩১ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খানের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়।

সংশোধনীগুলো হলো:

১. বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা।

২. আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা।

৩. আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা।

টিকিট ইস্যুর উল্লেখিত সংশোধনীগুলো আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এক্ষেত্রে সময়ে সময়ে জারীকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

দিন দিন দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেয় সরকার। যা বুধবার ( ৩০ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য কার্যকর থাকবে।

শরিফুল আলম বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১১ তারিখ পর্যন্তই রেলের টিকিট বিক্রি করা হবে। তারপর নতুন সিদ্ধান্ত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১১ তারিখের পরও সব ধরনের লোকাল ট্রেন চালু থাকবে।’

এর আগে সোমবার গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়। এর আগে করোনার সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাসমালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে। তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, ‘আমাদের সব ট্রেনে আমাদের যে কয়টি আসন আছে, তার অর্ধেক টিকিট বিক্রি হবে। আর আন্তঃনগর ট্রেনের কিছু অগ্রিম টিকেট বিক্রি আছে। তা যদি ৫০ শতাংশের বেশি হয়ে থাকে, তাহলে কিছু করার নেই। কিন্তু এখন থেকে আর ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি করব না।’ - ইত্তেফাক

  • সর্বশেষ