শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইস্তানবুলে টুর্নামেন্ট খেলতে গিয়ে কোভিড আক্রান্ত ৮ ভারতীয় বক্সার

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই হুহু করে বাড়ছে সংক্রমণের মাত্রা। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি কেউই করোনার প্রকোপ থেকে মুক্তি পাচ্ছে না। ইস্তানবুলে বসফোরাস বস্কিং টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে ভারতের ৮ জন বক্সার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের তালিকায় গৌরব সোলাঙ্কি, প্রয়াগ চৌহান, ব্রিজেশ যাদবের মতো কমনওয়েলথ গেমসে পদকজয়ীদেরও নাম রয়েছে। আপাতত আক্রান্তদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

[৩] গত সপ্তাহে ১৯ মার্চ ইস্তানবুলে বক্সিং প্রতিযোগীতা শেষ হওয়ার পরই ৮ জন ভারতীয় বক্সারের কোভিড পজিটিভ এসেছে বলে জানা যায়। তাদের ইস্তানবুলেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রত্যেকেই স্থিতিশীল। ওই দলের কোচ ধর্মেন্দ্র যাদব এবং সন্তোষ বীরমোলেসহ বাকি সহকারীদের স্টাফেদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে। আরও এক সপ্তাহ আক্রান্তদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর পর নতুন করে কোভিড টেস্ট করা হবে তাদের। তখন যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবেই দেশে ফেরার ছাড়পত্র পাবেন আক্রান্ত বক্সাররা।

[৪] ইস্তানবুলে এই টুর্নামেন্টে সে ভাবে সাফল্য পাননি ভারতের কোনও বক্সাররই। মাত্র দুটি ব্রোঞ্জ এসেছে। পুরুষদের বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গৌরব সোলাঙ্কি। আর মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন নিখাত জারিন। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়