শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি নেই সিট, এক বেডেই দুই করোনা রোগী!

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই বিশ্বে বাড়ছে করোনা রোগী। ভারতও এর ব্যতিক্রম নয়। সেখানে ইতোমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তাই করোনা রোগী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে ভয়াবহ পরিস্থিতির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সেখানে দেখা যাচ্ছে, একটি বেডেই শুয়ে রয়েছেন দুই করোনা রোগী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়ার পর তোলপাড় চলছে। দেশটির মহারাষ্ট্রের নাগপুর সরকারি মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, সেখানে শুধু একটি বেড নয়, একাধিক বেডে দুজন করে করোনা রোগী রয়েছেন। সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ফলে বেডের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি এই ঘটনা সামনে এলো।

হাসপাতালটির সুপার অবিনাশ গায়তন্ডে বলেছেন, যেসব করোনা রোগী শারীরিক অবস্থা খুব খারাপ তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তিনি আরও বলেন, হাসপাতালে বেড বাড়নো হচ্ছে। আপাতত একটি বেডে একজন করেই করোনা রোগী রয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সোমবারও নাগপুরে ৩ হাজার ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৫ জনের। রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে সাবেক মন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত বাওয়ানকুল বলেছেন, নাগপুরের কোনও সরকারি হাসপাতালে বেড ফাঁকা নেই। সরকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে।

  • সর্বশেষ