শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উৎসহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কালকিনি পৌরসভার ভোট কাল

এইচ এম মিলন: [২] ব্যাপক উৎসহ-উদ্দীপনার মধ্যে দিয়ে স্থগিত হওয়া মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন কাল বুধবার ( ৩১ মার্চ) অনুষ্টিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এ নির্বাচনে মেয়র প্রার্থী ৫জন। এছাড়া ৩০জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থী রয়েছেন ১১ জন।

[৩] মেয়র প্রার্থীরা হলেন, কালকিনি পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম হানিফ(নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কামাল হোসেন বেপারী(ধানের শীষ), স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ(নারকেলগাছ), আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু(চামচ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মোঃ লুৎফর রহমান(হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী রুবেল রানা(হেলিকপ্টার)।

[৪] উল্লেখ্য যে, কালকিনি পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ইং সালে। নারী ভোটার ১৬৩৩১ ও পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ১৬৮৬৬। মোট ভোটার সংখ্য হল ৩৩৩০৭।

[৫] কালকিনি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ বদরুদ্দিন বলেন, পৌরসভায় ভোট কেন্দ্র সংখ্যা ১৮টি, সাধারন ওয়ার্ড সংখ্যা ৯টি, মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১০০টি, সাধারন ইভিএম ৯৯টি ও অতিরিক্ত ইভিএম ৩৫টি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯জন। এ ছাড়া বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিভিন্ন প্রকার আইশৃঙ্খলাবাহিনী এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়