শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রথম বিরল এক ঘটনার সাক্ষী হলেন মাহমুদউল্লাহ-চ্যাপম্যান

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও কিউই অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এমন ঘটনা এর আগে কখনোই দেখেন ক্রিকেট বিশ্ব।

[৩] ক্রিকেটে একদেশ থেকে পাড়ি জমিয়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলা এখনকার স্বাভাবিক ঘটনা। ইয়ন মরগ্যান, বেন স্টোকসদের দেখলেই সেটি বুঝা যায়। কিংবা কিউদের হয়ে খেলা প্রোটিয়া বংশদ্ভূত ডেভন কনওয়েও এর উদাহারণ। তবে এক দেশ থেকে কিউইদের দেশের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে বিরল ঘটনার জন্ম দিয়েছেন মার্ক চ্যাপম্যান।

[৪] বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন চ্যাপম্যান। হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে। তখনই ঘটেছিল বিরল ঘটনাটি। এই চ্যাপম্যান ছিলেন হংকংয়ের ক্রিকেটার। ২০১৪ টি-২০ বিশ্বকাপে হংকংয়ের হয়ে খেলেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচেও ছিলেন। যেখানে হংকংয়ের কাছে ২ রানে হেরে যায় বাংলাদেশ।

[৫] বাংলাদেশকে হারানো সেই ম্যাচে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কেউ নেই এই সিরিজে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে অন্যরকম বিন্দুতে মিলিত হলেন মার্ক চ্যাপম্যান আর মাহমুদউল্লাহ।

[৬] মাহমুদউল্লাহ রিয়াদই একমাত্র ক্রিকেটার যাকে আলাদা দুই দলের হয়ে প্রতিপক্ষ হিসেবে পেলেন মার্ক চ্যাপম্যান। সিরিজের প্রথম ম্যাচে অবশ্য ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তার। তবে বল করেছেন এক ওভার। আজ ২য় ম্যাচে ব্যাটহাতে নামলেও ভালো করতে পারেননি৷ ৮ বলে ৭ রান করে আউট হয়েছেন মাহেদির বলে।- ক্রিকবাজ

  • সর্বশেষ