শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মহসীন কবির: [২] মঙ্গলবার (৩০ মার্চ) দেশব্যাপী জেলাগুলোতে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] টাংগাইল জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের করলে তা পুলিশি বাধায় পণ্ড যায়। মিছিলটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের টাংগাইল প্রেসক্লাবের সামনে এলে পুলিশ তাতে বাধা প্রদান করেন। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

[৪] কিশোরগঞ্জে স্টেশন রোডে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

[৫] পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়