শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে আহত মেছোবাঘ উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে গ্রামবাসীর হামলায় আহত একটি মেছোবাঘকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরি পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার সকাল সাড়ে ৯টায় মাগুরা সদরের রাঘবধর ইউনিয়নের টুকনাপাড়া থেকে ইমাম নামে একজন ফোন করে জানান, সেখানে একটি মেছোবাঘ একটি গৃহপালিত হাঁস ধরে খাওয়ার সময় এলাকার লোকজন মেছো বাঘটিকে ধরে ফেলে। এরপর গ্রামবাসী দড়ি দিয়ে বেঁধে মেছো বাঘটিকে মারছিলো। কলার মেছোবাঘটিকে বাঁচাতে দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি মাগুরা সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মাগুরা সদর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে থানার এএসআই সঞ্জয় ৯৯৯ কে ফোনে জানান, তারা আহত অবস্থায় মেছো বাঘটিকে উদ্ধার করে মাগুরা বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়