শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগর বিএনপি অফিস এলাকায় পুলিশের অভিযান

রাজু চৌধুরী : [২] জেলা নগর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপি কার্যালয় এলাকায় সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

[৩] সোমবার (২৯ মার্চ) চারটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুরো নাসিমন ভবনজুড়ে তল্লাশি শুরু করে। এর আধাঘণ্টা আগে বিএনপির প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এতে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপিকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

[৪] বিএনপি অফিসের সামনের সড়কে একটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সড়কে আগুন জ্বালানোর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়