শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল

রেজাউল করিম:[২] শ্রীনগরে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে শ্রীনগর পাইলট স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

[৩] প্রতিবাদ সভায় বক্তারা বলেন,স্বাধীনতা দিবসে বিক্ষোভরত জনতার উপরে হামলা ও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে রবিবার হরতালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ ও সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা বশির আহমেদ সহ বিক্ষোভ কারীদের উপর নির্বিচারে গুলি ও হামলা করে।

[৪] স্বাধীন দেশে এমন আচরণে আমরা মর্মাহত। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলার সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন লস্করপুরী, মাওলানা ইউনুছ কাশেমী, ইসলামী আন্দোলন শ্যামসিদ্ধি ইউনিয়নের সভাপতি আঃ রহমান সহ প্রমুখ।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়