শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনে করোনা পরীক্ষা করিয়ে বার্সালোনা রক কনসার্টে অংশগ্রহণ করলো ৫ হাজার গানভক্ত

আব্দুল্লাহ যুবায়ের: [২] শনিবার রাতে দেশটির সেন্ট জর্দি আরিয়ানায় অনুষ্ঠিত এ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলো স্প্যানিশ ইন্ডি ব্যান্ড। সেখানে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানেনি কেউ । আল জাজিরা

[৩] সেলভাডর নামে একজন দর্শক বলেন, করোনার কারণে দীর্ঘ সময় ধরে এ ধরনের বিনোদন থেকে বঞ্চিত আমরা। এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত উচ্ছসিত। আশা করি, দ্রুত বৈশ্বিক সমস্যার সমাধান হবে। আমরাও স্বাভাবিক জীবনে ফিরে যাবো।

[৪] ডাক্তার জোসেপ মারিয়া লিব্রে বলেন, কনসার্টে অংশগ্রহণের জন্য কোভিড টেস্ট শর্ত ছিলো। দুই হাজার ৪০০ জনের করোনা পজেটিভ এসেছিলো। আয়োজকদের অনুরোধ করেছিলাম, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার জন্য। তারা আমাদের কথা রেখেছে।

[৫] আয়োজক কমিটি বলছে, করোনাকালে ইউরোপের মধ্যে আমরাই প্রথম এত বড় কনসার্টের আয়োজন করলাম। টিকিটের মূল্যে কোভিড টেস্ট ও মাস্ক কেনার খরচ অন্তর্ভুক্ত রেখেছিলাম।

  • সর্বশেষ