শিরোনাম
◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালের সমর্থনে নোয়াখালী-ফেণী মহাসড়ক অবরোধ

অহিদ মুুকুল : [২] হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

[৩] রোববার ভোরে তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় মহাসড়কের ওপর বেশ কিছু গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন

[৪] জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল থেকেই জেলার সব কটি উপজেলায় পুলিশ তৎপর রয়েছে। এর মধ্যেও হেফাজতের কর্মীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। পুলিশ খবর পাওয়ার পরপরই তা সরিয়ে দিচ্ছে।

[৫] প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল দিকে তারা সেনবাগ থেকে অটোরিকশায় করে বেগমগঞ্জের চৌমুহনী যাচ্ছিলেন। বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় এসে দেখেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর অসংখ্য গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। সড়কটি দিয়ে কোনো রিকশাও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

[৬] বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, সেখানে অবরোধ সরিয়ে নিতে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে গেছেন। হরতালে কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

[৭] এদিকে আজ সকাল থেকে শহরের নতুন বাসস্ট্যান্ড, মাইজদীবাজার, পৌরবাজার ও দত্তেরহাট এলাকা ঘুরে দেখা যায়, হরতালের সমর্থনে হেফাজতের কর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং করছেন। তাঁরা শহরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে করছেন বিক্ষোভ মিছিল। পাশাপাশি তাঁরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন।

[৮] তবে পিকেটিং ও বিক্ষোভকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক পাহাড়ায় রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ