শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

সুজন কৈরী: [২] মাওয়া কবুতরখোলা সংলগ্ন পদ্মা নদী ও নারায়ণগঞ্জ বন্দরের পাঁচ নম্বর মাছ ঘাটে পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, রোববার ভোর পৌনে পাঁচটার দিকে কোস্ট গার্ডে মাওয়া স্টেশনের একটি টিম কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ হাজার ৬০০ কেজি (৭০ মণ) জাটকা উদ্ধার করে। জব্দ করা হয় একটি স্পীড বোট। পরে জব্দ স্পীড বোট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর এবং জাটকাগুলো স্থানীয় গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া কোস্ট গার্ডের পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার লে. এম আশমাদুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দরের ৫ নম্বর মাছ ঘাটে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দ জাটকাগুলো স্থানীয় ৩০টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

[৪] কোস্ট গার্ডের কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি আরও বলেন, অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়