শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্কে মেকআপ সমস্যা? সহজ সমাধান জেনে নিন

আতউর অপু: করোনা মহামারির কারণে আমাদের সকলের মাস্ক পরা অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু এই মাস্ক পরাতে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেশীরভাগ নারীদের ক্ষেত্রে। মেকআপ করার পর মাস্ক পরলে সেটা লেগে যাচ্ছে মেকআপে। আবার মাস্ক পরার কারণে মুখের ঢাকা অংশটুকুর অবস্থায়ও হচ্ছে যাচ্ছেতাই।

মাস্কের এই সমস্যার কারণে অনেকেই মেকআপ বাদেই বাইরে বের হয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ মেকআপ করলে পড়ে যাচ্ছেন ঝামেলায়। তবে এই সমস্যা থেকে পার পেতেই যে মাস্ক পরা বাদ দিতে হবে সে চিন্তাও করা যাচ্ছে না। কারণ করোনা এখন আমাদের থেকে চলে যায়নি।

তবে এই সমস্যার সমাধান পেতে চাইলে মেকআপ করার সময় মেনে চলুন কয়েকটি টিপস। চলুন দেখে নেওয়া যাক সেই টিপসগুলো-

১। মাস্ক সমস্যা থেকে সমাধান পেতে চাইলে ব্যবহার করতে পারেন মেকআপ বা ম্যাট লুক।

২। ভালো ময়েশ্চারাইজার এক্ষত্রে অনেক বড় ভূমিকা রাখে। ফেইস ময়েশ্চারাইজড থাকলে ফাউন্ডেশন এবং কন্সিলার সুন্দর করে ফেইসে বসে যায়।

৩। মেকআপের আগে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ত্বকের তেল শুষে নেয়। এতে ফাউন্ডেশন ম্যাটভাব ধরে রাখে দীর্ঘক্ষণ।

৪। যাদের ত্বক মাস্ক পরলে ঘামে, তারা মেকআপের আগে কিছুক্ষণ বরফ ঘষে নিতে পারেন।

৫। অনেকেরই ফুল কাভারেজ মেকআপ পছন্দ না। তারা বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। বিবি ক্রিম ড্রাই স্কিনকে ময়েশ্চারাইজড করে সঙ্গে মেকআপ লুকও দেয়। অন্যদিকে সিসি ক্রিম ত্বকের তৈলাক্তভাব দূর করে সুন্দর মেকআপ লুক দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়