শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পরও সুপার লিগে সেরা পাঁচের মধ্যে আছে বাংলাদেশ। টাইগারদের নিচে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দল।

[৩] আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের হিসেবে পাঁচ নম্বরে এখন বাংলাদেশ। ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে টাইগারদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ ছয় নম্বরে।

[৪] তিন ম্যাচে ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে সাত নম্বরে। ৫ ম্যাচে মাত্র ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভারত। ৩ ম্যাচে এক জয় নিয়ে নয় নম্বরে জিম্বাবুয়ে, ৬ ম্যাচে এক জয়ে দশে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে একটিতেও না জেতা শ্রীলঙ্কা আছে এগার নম্বরে।

[৫] এই তালিকার শীর্ষে ইংল্যান্ড। ৮ ম্যাচ খেলে ইয়ন মরগ্যানের দল ৪টি জিতে যোগাড় করেছে ৪০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় অবস্থানে। সমান তিনটি করে ম্যাচে তিনটিই জিতে ৩০ পয়েন্ট করে পেয়ে তালিকার তিন এবং চার নম্বর অবস্থানে নিউজিল্যান্ড আর আফগানিস্তান। বাংলাদেশ তার ঠিক পরেই। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে কোনো ম্যাচ না খেলায় তারা পয়েন্ট তালিকার বাইরে রয়েছে। - ক্রিকইনফো/ জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়