শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের চাপায় পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ: শনিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য শফিকুল ইসলাম নিহত হয়েছেন। মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়