শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক নমিতা ঘোষ

শাহীন খন্দকার: [২] শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি ছিলেন মুক্তি যুদ্ধের প্রথম নারী শিল্পী। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য শিল্পী।

[৩] সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আরও বলেছেন দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যান্সারসহ চোখের সমস্যায় আক্রান্ত ছিলেন। স্বাধীনতা দিবসের শেষ প্রহরে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন।

[৪] এদিকে নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, নমিতা ঘোষ করোনাভারাইসে আক্রান্ত হলে গত ১৫ মার্চ করোনা টেস্টে পজেটিপ ধরা পরে। তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে।

[৫] তিনি বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানালেন কবিতা ঘোষ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসাবে নিয়মিত সংগীত পরিবেশনা শুরু করেন নমিতা ঘোষ ,তখন তার বয়স ছিলো ১৪ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়