শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০ হাজার ইয়াবাসহ পাঁচজন মায়ানমার নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মায়ানমার নাগরিক আটক করা হয়েছে।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ পশ্চিম দিক হয়ে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের তথ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাদ মোহাম্মদ তাইমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন লোক বোট থেকে নেমে একটি বস্তা নিয়ে কেয়া বনের দিকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলা হয়। পরে বোট থেকে ২ থেকে ৩ জন লোক কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে এবং পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা বনের ভিতর পালাতে থাকা পাচারকারীদের ধাওয়া করে এবং এক পর্যায়ে একটি বস্তাসহ ৫ জন মায়ানমার নাগরিককে আটক করেল। পরে বস্তাটি তল্লাশি করে ৭টি প্লাস্টিক পলিথিনের প্যাকেটে মোড়ানো ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক ৫ জন ইয়াবা পাচারকারী ও জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়