শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাইয়ের বিশেষায়িত করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

তাহমীদ রহমান: [২] মুম্বাইয়ের ভান্ডুপে ড্রিমস মল এলাকার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৬ এর বেশি কোভিড-১৯ রোগী। রয়টার্স

[৩] স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণ জানতে তদন্ত চলছে। তবে মারা যাওয়ারা সবাই করোনাক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

[৪] এক চিকিৎসক জানিয়েছেন, ৭৬ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, তিন জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

[৫] ঘটনার খবর পেয়েই পৌঁছে যান মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়ে তাঁর কাছে কোনও খবরই ছিল না বলে দাবি করেন তিনি। এনডিটিভি

[৬] ফায়ার সার্ভিসের এক অফিসার জানিয়েছেন, এখন কোনও রোগী হাসপাতালের ভিতর আটকে নেই। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

[৭] মুম্বাইতে বেড়েই চলেছে করোনা রোগী। গত বৃহস্পতিবার শহরটিতে ৫ হাজার ৫০০ করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়াও ২৫৭ জন মারা গেছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়