শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হলেন ৭৩ জন

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান। মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৫৪ জন। ওই সময় প্রথম ধাপে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছিল। সে তুলনায় এবার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হার বেশি। ওই সময় শতকরা ৭ দশমিক ৫৮ ভাগ প্রার্থী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, এবার যা ১৯ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার থেকে প্রচারণায় নেমেছেন ইউপি নির্বাচনের প্রার্থীরা। ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এজন্য ব্যাপকসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

জানা গেছে, সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে চার হাজার ১৮০ জন ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

এর আগে চেয়ারম্যান পদে ২৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৭০২ জনসহ মোট এক হাজার ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়