শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমকে আউট না দেওয়ায় অসন্তুষ্টি, জেমিসনের শাস্তি

স্পোর্টস ডেস্ক: [২] তামিম ইকবালকে আউট না দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেয়েছেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই পেসারকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

[৩] বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ১৫তম ওভারে জেমিসনের বলে ড্রাইভ করেন তামিম। নিচু হয়ে ফিরতি ক্যাচ নেন এই পেসার। কিন্তু এই ক্যাচ নিয়ে সন্দেহ হলে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত। টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত দেন।

[৪] রিপ্লেতে দেখা যায়, জেমিসনের হাতের বল স্পষ্ট মাটিতে স্পর্শ করে। এ সময় মাঠের বড় পর্দায় নটআউট সিদ্ধান্তটি দেখা গেলে হতাশার ভঙ্গি করেন কিউই পেসার।

[৫] এমন আচরণে ম্যাচ রেফারি জেমিসনকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করে। সেই সাথে এই পেসারের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়