শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“বাংলায় ‘আসল পরিবর্তন’ এলে কি বিজেপি আমাকে ঢুকতে দেবে?”, প্রশ্ন তসলিমার

রাশিদ রিয়াজ : ২০০৭ সাল থেকেই ভারতের পশ্চিম বাংলায় প্রবেশ নিষিদ্ধ হয়  লেখিকা তসলিমা নাসরিরেন। মোদি ব্রিগেডের পর ‘জাত গোখড়ো’ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীর সমালোচনার পর  বিজেপির উদ্দেশে প্রশ্নবাণ ছুঁড়লেন তসলিমা নাসরিন লেখিকা বরাবরই স্পষ্টবক্তা। যার জেরে বিতর্কে পড়ে প্রাণনাশের হুমকিও খেয়েছেন। তবে ব্যক্তিগত মতামত জাহির করতে কোনওকালেই পিছপা হন না তিনি। এবার বাংলায় মসনদ দখলের লড়াইয়ে গেরুয়া শিবির যেভাবে উঠে-পড়ে লেগেছে, সেই প্রেক্ষিতেই খানিক টিপ্পনি কাটলেন তসলিমা। সরাসরি প্রশ্ন ছুঁড়লেন, “বাংলায় ‘আসল পরিবর্তন’ এলে কি বিজেপি  আমাকে ঢুকতে দেবে?”

খানিক ব্যঙ্গ করেই যে লেখিকার এই প্রশ্ন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রযোজন পড়ে না! আসলে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি সেই ঘাসফুল শিবিরের পুরনো স্লোগান ‘পরিবর্তন চাই’কেই হাতিয়ার করে ময়দানে নেমেছে। একুশের রণক্ষেত্রে তাঁদের মন্ত্র- বাংলায় এবার আসল পরিবর্তন হবে। সেই প্রেক্ষিতেই পদ্ম শিবিরকে বিদ্রুপ করে তসলিমার প্রশ্ন যে, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে কি লেখিকা ঘুরতে আসতে পারবেন? কারণ, ২০০৭ সালে সেই বাং আমল থেকেই বাংলায় তসলিমা নাসরিনের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে। মমতা-সরকারের আমলেও সেই নিষেধাজ্ঞার কোনও নড়চড় হয়নি! কাজেই বিজেপি এবার বাংলায় পদ্ম-ফোটাতে যেভাবে মরিয়া হয়ে উঠেছে, যদি তারা ক্ষমতায় চলেও আসেন , তাহলে কি তসলিমার বাংলা প্রবেশের নিষেধাজ্ঞা উঠবে? সন্দিহান লেখিকা নিজেই। টুইটেই নিজের সেই মনের কথা পেরেছেন তসলিমা।

তবে সংশ্লিষ্ট টুইটে যে তিনি শুধু বিজেপিকেই বিদ্রুপ করে ক্ষান্ত হয়েছেন, এমনটা নয়। বিঁধেছেন সিপিএম (CPIM)-তৃণমূলকেও (TMC)। তাঁর মন্তব্য, “২০০৭ সালে পশ্চিমবঙ্গ থেকে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিএম। আর ২০০৯ সাল থেকে আমার পশ্চিমবঙ্গে প্রবেশ আটকে রেখেছে তৃণমূল। তা এবার বিজেপি আসল পরিবর্তন আনলে কি বাংলায় ঘুরতে যেতে পারব আমি? স্রেফ ভাবছিলাম, আর কী!” লেখিকা যে এই প্রেক্ষিতে ভোট (West Bengal Assembly Election 2021) নিয়ে বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকেই বিঁধেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না! ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়