শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল কিনা এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে: ডা. দীপু মনি

শরীফ শাওন: [২] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, তখন বারবার যোগ্যতার প্রশ্ন এসেছে। তবে আমার আগে বা পরে কোন পররাষ্ট্রমন্ত্রীকে যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন করেননি।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এর আগে পদটিতে বয়স্ক পুরুষ দেখেছেন, হঠাৎ একজন নারী, যিনি খুব বয়স্ক নন দেখে ধাক্কা লাগতেই পার, অনভ্যস্ততার একটা বিষয়তো ছিলোই। আমার নামের সঙ্গে অনেক এ বি সি ডি লাগানো থাকলেও আমাকে সেটা বারবার শুনতে হয়েছে, সব নারীকেই শুনতে হয়।

[৪] ডা. দীপু মনি বলেন, ধর্ষক বিচারে শাস্তি পায়। ধর্ষণের শিকার নারীকে সমাজে সারা জীবন অস্পৃশ্য ভাবা হয়। এর মধ্য দিয়ে তার প্রতিদিনই মৃত্যুদণ্ডের শাস্তি হয়। নির্যাতনের শিকার নারীরা সমাজের এভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে।

[৫] তিনি বলেন, ভাষা খুবই জরুরি একটি বিষয়। যখন কেউ ধর্ষণের শিকার হয়, আমরা বলি সম্ভ্রমহানি হয়েছে। কুকুর কামড় দিলে তো সম্ভ্রমহানি হয় না। পুরুষ ধর্ষণ করলে নারীর সম্ভ্রমহানি হলে তো পুরুষের ও সম্ভ্রমহানি হওয়ার কথা। তাহলে কেন ধর্ষকদের সম্ভ্রমহারা পুরুষ বলি না।

[৬] তিনি আরও বলেন, একাত্তরের চেয়ে ঘৃণ্য একটি জায়গায় আমরা পৌঁছেছি, ভাষা দিয়ে নারীকে দাবিয়ে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়