শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত উপায়ে কমবে ভ্রমণের খরচ

ডেস্ক রিপোর্ট: করোনাকালে নিউ নরমাল লাইফে অভ্যস্ত হয়ে পড়ছে সবাই। অনেকে ঘোরাঘুরিও শুরু করেছেন। বিশেষ করে কক্সবাজার, সাজেক ও সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়।

করোনাকালে অনেকের আয় কমেছে। কিন্তু মন তো সেটা মানে না! চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কীভাবে খরচের লাগাম টেনে ধরবেন, সেই উপায় জানতে হবে।

সাত উপায়ে আপনি ভ্রমণের খরচ কমাতে পারবেন। জেনে নিন-

* প্রতি মাসেই কিছু টাকা রাখুন ভ্রমণ খাতের জন্য। এতে টাকা জোগাড়ের চাপ কমবে।

* একা বা দুজন না ঘুরে গ্রুপ বেঁধে ঘুরুন। এতে মাথাপিছু খরচ অনেকটাই কমে যায়।

* অভ্যন্তরীণ রুটে বাস ও ট্রেন ব্যবহার করুন। নতুন অনেক বাস কোম্পানী রয়েছে, যারা টিকিটে অলিখিত ছাড় দিয়ে থাকে। আর বিদেশে যেতে চাইলে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন।

* বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

* বিমান যাত্রায় যাতে ব্যাগের ওজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।

* পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

* পর্যটনকেন্দ্রে গেলে বিশেষ কোনো পণ্য না পেলে কেনার প্রয়োজন নেই। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়