শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২১ সমাপ্ত

ইসমাঈল ইমু: [২] সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[৩] গত ২৪ ফেব্রুয়ারি ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। সেনাবাহিনীর সকল ফরমেশনসহ লজিষ্টিকস্ এরিয়া এবং ৪টি স্বতন্ত্র ব্রিগেডের ১৫টি দল এতে অংশগ্রহণ করে। যেখানে ১৩ জন নারী সেনাসদস্যসহ মোট প্রতিযোগী ছিল ২শ’ জন চৌকষ ফায়ারার।

[৪] এই প্রতিযোগিতায় ৭ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন দলের সার্জেন্ট আব্দুল্লাহেল বাকী শ্রেষ্ঠ ফায়ারার এবং ৭ পদাতিক ডিভিশন দলের কর্পোরাল মো. জামাল খান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাভার অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ