শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৫:৪৮ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধা ভিক্ষুকের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে পালিয়ে গেলো দূর্বৃত্তরা

আখিরুজ্জামান সোহান: [২] ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সির হাট এলাকার মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫)। দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষার করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন।

[৩] সারা দিন ভিক্ষা করে গত সোমবার (১ মার্চ) বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গুনছিলেন। এমন সময় দুইজন তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

[৪] টাকা হারানোর কষ্ট নিয়ে তিনি বলেন,"অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কী করবো। আমার চিকিৎসা কীভাবে হবে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।"

[৫] জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এনতাজুল হক বলেন, "এটাকে অপরাধের নতুন মাত্রা আর অপরাধীদের আরেকধাপ অধঃপতন বলা যায়। একজন ভিক্ষুকের টাকা ছিনিয়ে নেয়ার মতো নির্দয়তা অচিন্ত্যনীয়।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়