শিরোনাম
◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ সন্তান শাহীন রেজা নূরের মরদেহ দেশে আসছে বুধবার

বাশার নূরু: [২] শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের মরদেহ কানাডা থেকে বুধবার দেশে আসছে।

[৩] শাহীন রেজা নূরের ভাই তৌহিদ রেজা নূর বাসস’কে জানান, ভোর ৫টা ২৫ মিনিটে তার মরদেহ দেশে এসে পৌঁছবে।

[৪] ক্যান্সারে আক্রান্ত শাহীন রেজা নূর কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে গত ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

[৫] তৌহিদ রোজা নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় সম্মতি ও নির্দেশে শাহীন রেজা নূরের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

[৬] তিনি জানান, বিমানবন্দর থেকে প্রথমেই শাহীন রেজা নূরের মরদেহ সরাসরি মোহাম্মদপুরের আসাদ এভিনিউর তার পৈতৃক নিবাসে আনা হবে। সেখানে সকাল ৭টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৯টায় বাসা সংলগ্ন মসজিদে প্রথম জানাজা হবে। এর পর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শাহীন রেজা নূরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বেলা ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে সেখানে তাকে সমাহিত করা হবে।

  • সর্বশেষ