শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন, ভোট গ্রহণ শুরু হবে ২৭ মার্চ

অনলাইন ডেস্ক: ভারতের নির্বাচন কমিশন আজ শুক্রবার চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে আট দফায় এবং আসামে তিন দফায় ভোট গ্রহণ শুরু হবে। তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল।

চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২ মে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসন, তামিলনাড়ুর ২৩৪টি আসন, কেরালার ১৪০টি আসন, আসামে ১২৬টি আসন এবং পুদুচেরির ৩০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, করোনা মহামারির মধ্যে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন ভোটের জন্য এসব রাজ্যেও একই ধরনের প্রোটোকল প্রয়োগ করবে বলে আশা করা হচ্ছে। - দ্য ডেইলি স্টার

 

  • সর্বশেষ