শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারমানবিক অস্ত্র ব্যবহারে মার্কিন প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পরিবর্তন চান ডেমোক্রেটরা

রাশিদুল ইসলাম : [২] অন্তত ডজন তিনেক ডেমোক্রেট নেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে তাদের স্বাক্ষরিত এক চিঠিতে জানিয়ে দিয়েছেন পারমানবিক অস্ত্র ব্যবহারে তার একক ক্ষমতার পরিবর্তন চান তারা। পলিটিকো/স্পুটনিক

[৩] যে কোনো সময়, যে কোনো কারণে পারমানবিক অস্ত্র ব্যবহারে অনুমতি দেওয়ার একমাত্র কর্তৃত্ব রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তবে প্রেসিডেন্টের এ ধরনের আদেশ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমে নিশ্চিত হতে হবে। যদিও প্রতিরক্ষামন্ত্রীর প্রেসিডেন্টের আদেশের বিরোধিতা করার কোনো সুযোগ নেই, তারপরও বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্যে প্রতিরক্ষামন্ত্রীর কাছে জেনে নিতে হয়।

[৪] মার্কিন প্রেসিডেন্টের এ ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়েছেন রিপ্রেজেন্টিটিভ জিমি প্যানেট্টা। তিনি প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন,‘আমাদের পারমানবিক অস্ত্র ব্যবহারে নির্দেশ ও নিয়ন্ত্রণ কাঠামোতে ‘চেক এন্ড ব্যালান্স’ আনতেই এ পরিবর্তন প্রয়োজন।

[৫] বাইডেনের কাছে লেখা চিঠিতে তারা বলেছেন একজন মানুষের ওপর পারমানবিক অস্ত্র ব্যবহারে নির্দেশদান বিশাল ঝুঁকি বহন করে। বিগত মার্কিন প্রেসিডেন্টরা অনেক দেশের ওপর পারমানবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন, তাদের আচরণে মার্কিন কর্মকর্তারা উদ্বেগে পড়েছেন। এমনকি প্রেসিডেন্টদের পারমানবিক অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও তাদের মনে প্রশ্ন উঠেছে।

[৬] প্যানেট্টা এও মনে করেন পারমানবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের উচিত উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এতে মার্কিন সেনাবাহিনী যুদ্ধের আইন অনুযায়ী পরিস্থিতি মূল্যায়ন করার সুযোগ পাবে এবং এধরনের আদেশ প্রতিরক্ষামন্ত্রী যাচাই করার সুযোগ পাবেন।

[৭] বিদ্যমান ব্যবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ দেওয়ার পর পারমানবিক অস্ত্র হামলায় মিনিট খানেক সময় লাগে মাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়