শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি

ডেস্ক রিপোর্ট: সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হয়- এমন প্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যুক্তি, এই ধরনের প্রচার একটি এলাকা সম্পর্কে সারাদেশের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই সংসদীয় কমিটির বৈঠকে একটি টিভি বিজ্ঞাপন চিত্র নিয়ে আলোচনা ওঠে। একটি ব্র্যান্ডের চা পাতার ওই বিজ্ঞাপনে সংলাপ রয়েছে- ‘আপনাকে ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেব’।

বৈঠকে আলোচনায় বলা হয়, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চল বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় বদলি শাস্তিমূলক বদলি হিসেবে প্রতিষ্ঠা পাবে। সে কারণে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব প্রচারণার কারণে এলাকার উপর একটি বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। যার কারণে আমরা মন্ত্রণালয়কে বলেছি, এ ধরনের প্রচারণা যাতে বন্ধ হয় তার জন্য যেন তথ্য মন্ত্রণালয়কে বলা হয়।”

বৈঠক সংক্রান্ত সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হবে এ জাতীয় প্রচার-প্রচারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে স্ব স্ব আঞ্চলিক ভাষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

এছাড়া শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পাবলিক সার্ভিস কমিশন পারস্পারিক আলোচনা করে দ্রুত নিষ্পন্ন করতে কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা অংশ নেন। - বিডি নিউজ.২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়