শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রুনাইয়ে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কূটনৈতিক প্রতিবেদক: [২] ব্রুনাইয়ে বাংলাদেশ হাই কমিশন নাহিদা রহমান সুমনা উদ্যোগে ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, কম্বোডিয়া, ভিয়েতনাম, তিমুর লেসেথো, জার্মানি, কানাডা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান, ফিলিপিন্স ও ব্রাজিলের কূটনীতিকরা নিজ নিজ ভাষায় ও কণ্ঠে ’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

[৩] শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

[৪] দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়।

[৫] বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনারের সভাপতিত্বে বন্দর সেরি বেগাওয়ানের হোটেল মুলিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ব্রুনাই সংস্কৃতি ও যুব মন্ত্রণালয়ের পরিচালক পিজি রসলি পিজি এইচজে হালুস, ব্রুনাইয়ে বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা।

[৬] বহুমাত্রিক এ সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশি শিশুরা একুশের গান গেয়ে সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

[৭] কানাডার একটি শিশু শিল্পীগোষ্ঠী বিভিন্ন ভাষায় ভিডিও বার্তায় শুভেচ্ছা জানায়।

[৮] ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনাই এর প্রফেসর ড. মালয় জেইটির সঞ্চালনায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ও মালয় ভাষা-সাহিত্য’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক, খ্যাতনামা চিত্রশিল্পীরা অংশ নেন এবং উপস্থিত সকল অতিথি একটি সুবৃহৎ ক্যানভাসে নিজের ভাষায় ’ভাষা স্মারক’ রচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়