শিরোনাম
◈ জাতিসংঘের প্রতিবেদন ‘অত্যন্ত ভুল তথ্যে ভরা’, ১,৪০০ মৃত্যুর হিসাব প্রত্যাহারের দাবি শেখ হাসিনার! ◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ান্নর চেতনা আমাদের সাহসী করে তোলে, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বায়ান্নর যে রক্তস্নাত চেতনা, যে আত্মত্যাগ সেটা আসলে ছিলো অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেটা আজও আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের সাহসী করে।

[৩] রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের পেছনেই রয়েছে অধিকার হারানোর বেদনা। স্বাধীনতা পরে স্বাধীনতার মূল শক্তি গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে একদলীয় শাসনের মাধ্যমে।

[৪] তিনি বলেন, বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া ৯ বছর সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

[৫] তিনি বলেন, বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শাণিত করেছে, ধারালো করেছে বলেই আজও আমরা দৈত্যের ন্যায় একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপিসহ বিরোধীমত এক কাতারে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি।

[৬] রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়