শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবিতে হল খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি : [২] রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে হল খোলার দাবি জানান শিক্ষার্থীরা।

[৩] এসময় শিক্ষার্থীরা বলেন, যদি শিক্ষকরা ক্যাম্পাসের ভেতরে থাকতে পারে তাহলে ছাত্ররা কেন হলের ভেতরে থাকতে পারবেনা? হল বন্ধ থাকাতে আমাদের ছাত্রীদের মেসে থাকতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সবকিছুই যেখানে স্বাভাবিকভাবে চলছে সেখানে করোনা কি শুধু হলের মধ্যেই? আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে সেটি হলের ভিতরে থাকলে কখনই ঘটতো না। তাই আজকে আমরা এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে হল সমূহ খোলে দেন।

[৪] এর আগে, "আমার হল বন্ধ কেন প্রশাসন জবাব চাই, এক দফা এক দাবি আজকে হল খুলে দিবি" জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র কেন বাহিরে, শিক্ষকরা কেন ভিতরে? প্রশাসন জবাব চাই। এসব স্লোগানে উত্তাল করে তুলে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

[৫] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ মূহুর্তে সরকারের পরিকল্পনার বাইরে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো পরিকল্পনা নেই। কাল রাতে শিক্ষামন্ত্রী মহোদয় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে কথা বলেছেন, উনি সিন্ধান্ত জানাবেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়