শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার সেনাবাহিনীর পেজ ডিলিট করেছে ফেসবুক

রাশিদুল ইসলাম : [২] মিয়ানমারের একটি শিপইয়ার্ডে দুই জন বিক্ষোভকারীকে গুলি করে মারার একদিন পর রোববার পেজ ডিলিটের কথা জানালো ফেসবুক।

[৩] ফেইসবুকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, আমাদের বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা তাতমাদও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি।

[৪] ফেসবুক বলছে, কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রয়টার্স এক কর্মকর্তাকে ফোন করলে তিনি কথা বলতে রাজি হননি। মিয়ানমার সেনাবাহিনী এই পেজে দেশটির সর্বশেষ অবস্থার আপডেট জানাচ্ছিল। সেখান থেকে ভুয়া খবর দেয়ার অভিযোগ ওঠে।

[৬] ২০১৮ সালে ফেসবুক থেকে দেশটির সেনাবাহিনী প্রধানসহ মোট ২০ জনকে নিষিদ্ধ করা হয়। শতশত পেজ মুছে দেওয়া হয়।

[৭] গত নভেম্বরের নির্বাচনের সময়ও ফেসবুক জানায়, ৭০টি ভুয়া অ্যাকাউন্ট তারা ব্লক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়