শিরোনাম
◈ ইরান যুদ্ধের কারণে জ্বালা‌নি ও সার সংক‌টে বাংলা‌দেশ, বো‌রো ও আমন মৌসু‌মে সেচ সমস‌্যা নি‌য়ে চি‌ন্তিত কৃষক ◈ প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না ◈ বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা, স্মিথসহ পাঁচ অ‌স্ট্রেলিয়ান তারকার শেষ ভিজিট  ◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী গ্রেপ্তার!

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্ত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে স্বামী স্বাধীন হোসেনকে (২০) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক স্বাধীন একই গ্রামের ডালু ইসলামের ছেলে।

জানা যায়, গত বছরের ৫ নভেম্বর ওই স্কুলছাত্রী (স্ত্রী) তার খালার বাড়িতে বেড়াতে আসে। সেখানে জহুরুর ইসলামের দোকানে চকলেট কিনতে যায় ওই স্কুলছাত্রী। ওই সময় স্বাধীন তাকে ফুসলিয়ে বন্ধু রাহুলের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। খবর পেয়ে তার পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে এনে থানা পুলিশে লিখিত অভিযোগ করে। বিষয়টি মিমাংসার পর তাদের বিয়ে দেওয়া হয়। মেয়ের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করা হয়নি।

স্বাধীন ওই স্কুলছাত্রীর সঙ্গে এক মাস সংসার করার পর বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বাধীন।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়রামপুর গ্রামের হাজীপাড়ার স্কুলছাত্রীর খালা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণের এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখিত অভিযুক্ত পাঁচজন আসামিরা হলেন- জয়রামপুর মাঠপাড়ার ডালুর ছেলে স্বাধীন(২০), সুবারেকের ছেলে রাহুল(২০), হাসেমের ছেলে শাকিল (২০), জয়রামপুর মাঠ পাড়ার মৃত ফকির মালিথার ছেলে তাহাজ্জত মালিথা(৫৫) ও দামুড়হুদার নাপিতখালি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে (দামুড়হুদা সদর ইউনিয়নের সরকারি কাজি) কুতব উদ্দিন(৫৫)।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকি বিল্লা বলেন, ধর্ষণের এজাহারের প্রেক্ষিতে ১নম্বর আসামি স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাদী-বিবাদী পক্ষ আপোষ মিমাংসার জন্য শনিবার পর্যন্ত সময় নিয়েছে। আপোষ মীমাংসা না হলে মামলা রজু করা হবে।
সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়