শিরোনাম
◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো চীন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: লাদাখের গালওয়ান উপত্যকায় গত বছরের জুনে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একটি টুইটার পেজে ঐ ভিডিও প্রকাশ করা হয়।

এর আগে চীনা সেনাবাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলির প্রতিবেদনে বলা হয় ঐ সংঘর্ষের ঘটনায় চীনের পাঁচ জন সেনা নিহত হয়েছিলেন। নিহত পাঁচ সেনাদের মরণোত্তর পুরস্কারে ভূষিত করেছে চীন সরকার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কিউ ফাবাও শিনজিয়াংয়ের সামরিক কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার ছিলেন। এছাড়া সংঘর্ষে নিহত হয়েছেন, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান।

১৫ জুনের সংঘর্ষে ভারত স্বীকার করে তাদের ২০ সেনা নিহত হয়েছে। এবং সংঘর্ষে চীনের অন্তত ৩০ সেনা নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। সূত্র:ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়