শিরোনাম
◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে পুকুর ভরাট, যুবলীগ সেক্রেটারির ভেকু থানায় নিলো ম্যাজিস্ট্রেট

এএইচ রাফি: [২] জেলার কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে তার পুকুর ভরাট করছিলেন।

[৩] এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ড মরাপুকুরপাড়ে উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও ২হাজার ৮০০ঘনফুট মাটি। তবে এসময় যুবলীগের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে পাশের একটি জমি ভরাট করা হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ভেকু মেশিন ও উত্তোলন করা ২৮শত ঘনফুট মাটি জব্দ করা হয়েছে।

[৬] এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ