শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রীর উপর ভয়াবহ বোমা হামলা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হামলা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জেলা পুলিশ। মন্ত্রী জাকির ছাড়াও এ হামলায় আহত হন আরও ১৩ জন।

প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছে। বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলসহ কংগ্রেসের নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ কেঁপে উঠে আশপাশ।

তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর উপর পূর্ব পরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের তদন্ত দল পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেতে পারেনি প্রশাসন। সময়টিভি, বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়